1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

রৌমারীতে নৌকার ভাড়া কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২২১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুর থেকে চিলমারী ও ফকিরের হাট ঘাটে নৌকার ভাড়া কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জানা যায়, কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর থেকে প্রতিনিয়ত জেলার দাপ্তরিক কাজসহ কোট-কাচারী, ব্যবসা-বানিজ্য ও মুমুর্ষ রোগিদের চিকিৎসার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ব্রহ্মপুত্র নদ দিয়ে সার্বক্ষণিক আসা-যাওয়া করতে হয়। অল্প সময়ে নির্ধারিত স্থানে পৌছানোর জন্য ঢাকা, ময়মনসিং, শেরপুর, জামালপুর, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার মানুষজন তাদের বিভিন্ন প্রয়োজনে ব্রহ্মপুত্র নদে ইঞ্জিন চালিত নৌকায় বিভিন্ন মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয়।
দাবিগুলো হচ্ছে-রৌমারী, রাজিবপুর, কর্তিমারী, চিলমারী ও ফকিরের হাটসহ কুড়িগ্রাম জেলায় অবস্থিত সকল ঘাটে যাত্রী ভাড়া শুরুতেই ৭০ টাকার স্থলে ১০০টাকা নেওয়া হচ্ছে। যাত্রী বাড়া ১০০টাকার স্থলে ৫০টাকা এবং মোটর সাইকেল ভাড়া ৭০ টাকার স্থলে ৪০টাকা নির্ধারণ করতে হবে। উপজেলার প্রসূতি মা শিশু ও মূমূর্ষ রোগিদের জীবন রক্ষায় পারাপারে নৌ এ্যাম্বুলেন্স চালু করতে হবে। যাত্রী সেবার স্বার্থে ঘাটগুলিতে টয়লেট, নৌকায় ওঠানামার জন্য ঝুঁকিহীন শিড়ি ও মই, যাত্রী সুরক্ষায় লাইফ জ্যাকেট, মজবুত নৌকাসহ দক্ষ মাঝি-মাল্লা দ্বারা পরিচালনার ব্যবস্থা করতে হবে। প্রতি ঘন্টায় যাত্রী পারপারের ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সভাপতি কে.এম শামছুল আলম, সাধারণ সম্পাদক এস,এম,এ মোমেন, নৌ বিষয়ক সম্পাদক এম.আর ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছির আরাফাত নাহিদ প্রমুখ।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121