July 27, 2026

মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডা. লক্ষণ চন্দ্র দাশের কর্মময় জীবনের গল্প

0
117598386_346752606358823_6463344893181366383_n
গাজী তাহের লিটন বিশেষ প্রতিনিধি: দেশের বিসিএস প্রথম ব্যাচের সফল শিক্ষা ক্যাডার ডা. লক্ষণ চন্দ্র দাশ। যিনি দীর্ঘদিন দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারের গুরুত্বপুর্ণ পদে কর্মরত ছিলেন।তিনি একজন সফল চিকিৎসক। তাঁর বড় একটি পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা।১৫ আগষ্ট বৃষ্টিস্নাত সন্ধ্যায় তাঁর সাক্ষাতকারটি নিয়েছেন, আমাদের বিশেষ প্রতিনিধি, গাজী তাহের লিটন।
কিভাবে লেখা শুরু করবো জানিনা, তবে ছবির ব্যক্তিত্বের সান্নিধ্যে নতুন প্রজন্ম গর্বিত এবং অনপ্রাণিত হওয়ার কথা।বহুমুখি গুণ ও কর্ম তাঁকে করেছে একজন আলোকিত শ্রেষ্ঠ মানুষ। মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডা. লক্ষণ চন্দ্র দাশ। বয়স ৭৫ হলেও মনেহয় এখনো সুদর্শন তরুণ।
তিনি বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এবং সিলেট জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। বর্তমানে চট্টগ্রামের স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক।
মহান শিক্ষানুরাগী ও কর্মবীর এ মানুষটির পারিবারিক জীবনও পরিপাটি স্বার্থক গল্পের মতো। এক প্রশ্নের জবাবে তিনি জানালেন, দুই পুত্র লন্ডন প্রবাসী, মেয়ে দুজন তাঁরাও সংসার বেঁধেছেন অস্ট্রেলিয়ায়।বড় পুত্র উৎপল দাশ ইন্ডিয়ার এসবিএল হোমিও কোম্পানির বাংলাদেশের আমদানিকারক।তাঁর প্রতিষ্ঠানের নাম দ্য হোমিও ওয়ার্ল্ড। শিক্ষাবিদ অধ্যক্ষ ডা. লক্ষণ চন্দ্র দাশ বলেন, নতুন প্রজন্ম পড়াশোনা করতে চায়না। অপসংস্কৃতি এখন তাদের হাতের মুঠোয়।শিক্ষা বাণিজ্য চলছে দেশজুড়ে। এর জন্য পারিবারিক আদর্শ ও নৈতিকতার অভাব রয়েছে। তিনি বলেন, সন্তান বাবা ও মাকে অনুসরণ করে। এরপর আদর্শ শিক্ষকের অভাব রয়েছে বলে তিনি জানান। করোনা সংকট প্রসংগে তাঁর অভিমত বাংলাদেশ হারবেনা, এ সংকট কাটিয়ে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।
সাক্ষাতকার গ্রহণে, গাজী তাহের লিটন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed