August 19, 2026

মিঠাপুকুরে নিরাপদ সবজি ও ফলজ চারা উৎপাদন কেন্দ্র(নাশিক ফ্রেশ) উদ্বোধন

0
received_1464859377030754

 

রংপুর (প্রতিনিধি)আঃরাজ্জাক

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত নাশিক প্লান্ট এন্ড পটের নিরাপদ সবজি ও ফলজ উৎপাদনের কেন্দ্র (নাশিক ফ্রেশ) উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৯আগষ্ট) দুপুরে নাশিক ফ্রেশ উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাশিক প্লান্ট এন্ড পটের পরিচালক শফিকুল ইসলাম।

(নাশিক ফ্রেশ) উদ্বোধনে উপজেলার নিরাপদ সবজি চারার চাহিদা পুরন করে সারাদেশের বিভিন্ন জেলার নিরাপদ সবজি চারার চাহিদা পুরন করা যাবে বলে আশা করছেন উদ্যোক্তারা৷সেই সাথে এলাকার বেকারত্ব দুরীকরনে অগ্রণী ভূমিকা পালন করছেন৷এখানে দৈনিক ১৭০ জন লোক কাজ করছে৷ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্র ও সিনজেন্টা ফাউন্ডেশনের বিশেষ পদ্ধতিতে বাস্তবায়ন (নাশিক ফ্রেশ)চারা উৎপাদন কেন্দ্র৷

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন,উপ সহকারী কৃষি অফিসার ,রবিউল,সাইফুল ও মোশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফী, সিনজেনটা ফাউন্ডেশন রংপুরের প্রোগ্রাম ম্যানেজার শাহিনুর ইসলাম, এসএএও পরিমল চন্দ্র, মোশফিকুর রহমান প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *