এম এইচ মোর্শেদ বোরহানউদ্দিন প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ভোলার প্রতিটি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ভোলার ৬ টি উপজেলায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (০১-০৮-২০২০(আগস্ট ) দুপুর ২ ঘটিকায় লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া,বিএনভিআর এর নেতৃত্বে ভোলা জেলায় ১৪০ প্যাকেট গরুর মাংস বিদ্যানন্দ ফাউন্ডেশন এর অর্থায়নে বিতরণ করা হয়।নৌবাহিনীর ভোলার নেতৃত্বে এই বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণকালে ভোলা লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া বিএনভিআর বলেন, প্রতিদিনই আমরা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছি।
ভোলার প্রতিটি উপজেলায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply