1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান নাইমের পিতা শাহ সেকান্দর আলীর জানাযা ও দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৪২১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের পিতা শাহ মোহাম্মদ সেকান্দর আলী সরকার (৯০) আর নেই। ২ আগষ্ট রবিবার দুপুর ৩টায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বেশকিছুদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও এক কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। ৩ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়ী ঝিনাইগাতীর জুলগাঁও গ্রামে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুম শাহ মোহাম্মদ সেকান্দর আলী সরকারের লাশ নিজ গ্রাম জুলগাঁও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য ও বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ মোঃ আবু রায়হান আল বেরুনী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা অনুষ্ঠানের আগ মুহুর্তে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম তার পিতার জন্য উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া এবং ভুলক্রুটি হলে ক্ষমা চেয়ে নেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121