1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২৬৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি বসত বাড়ি ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। ২৬ আগষ্ট বুধবার সকাল ১১টায় সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও নারীদের গলায় থাকা স্বর্ণলংকার (স্বর্ণের চেইন ১ ভরি), টাংকে থাকা নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। একই গ্রামের পাশ্ববর্তী জবিউল হকের ২০-২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল হুরমুজ আলীর বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাট করে। আহতরা ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হুরমুজ আলী। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121