1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কুড়িগ্রামে জাতীয় শোক দিবস পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৬৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রুহুল আমিন রুক,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।
অন্যদিকে রৌমারী উপজেলায় শোক দিবস কর্মসূচীর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এছাড়া পৌরসভা ও উপজেলা সমুহে জাতীয় শোক দিবসে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।
এছাড়া কুড়িগ্রাম টাউন হলে জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
অপর দিকে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121