1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যায় ভেঙ্গেছে সেতু জনজীবনে দুর্ভোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২২৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একেবারে পাশেই অবস্থিত কাঠের তৈরি সেতুটি ভেঙ্গে গেছে। ফলে নদী পাড়াপারে চরম ভোগান্তিতে পরেছেন সেতুর আশপাশের কয়েকটি গ্রামের হাজারও মানুষ।
বছর তিনেক আগে বড়ভিটা ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগীতায় নীলকমল (নাওডাঙ্গা খাল) নদীর উপড় কাঠের সেতুটি নির্মিত হয়। নির্মাণের পর থেকেই ইউনিয়নটির ধনীরাম, বুড়ির চর,বড়ভিটা,চর মেখলি,চর ধনীরাম, ঘোগারকুটি গ্রামের কয়েক হাজার মানুষ সেতুটি ব্যবহার করে আসছেন। সেতুটি কাঠের হলেও এ গ্রামগুলির বাসিন্দাদের জীবনযাপনে যথেষ্ট গুরুত্ব বহন করে। গত আম্ফান তান্ডবে সেতুটির ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা মিলে নড়বরে সেতুটি মেরামত করে আবার পাড়াপারে উপযোগী করে তোলে। কিন্তু তাদের প্রচেষ্টাতেও সেতুটির শেষ রক্ষা হয়নি।সাম্প্রতিক বন্যার পানির স্রোতের তোড়ে সেতুর মাঝের অংশ ভেঙ্গে পাড়াপারের একেবারেই অযোগ্য হয়েছে সেতুটি। বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। সেতুটি পুণঃ নির্মাণের আর কোন বিকল্প নেই।
সেতু ভাঙ্গার ফলে ভোগান্তির শিকার মাইদুল ইসলাম(৩৫) বাবুল মিয়া (৩৮) শোভা রানী(৩৭) আব্দুল হাই(৬০) রহিমুল্ল্যাহ (৫৫) বলেন,নদীর ওপারের চরের জমিতে চাষাবাদ ও গবাদিপশু পালন করে আমরা জীবিকা নির্বাহ করি।চরে যাতায়তের একমাত্র ভরসা ছিল এই সেতুটি।সেতুটি ভেঙ্গে যাওয়ার ফলে আমরা চরে উৎপাদিত কলা,পাটসহ বিভিন্ন ফসল নদী পাড় করতে পারছি না। গবাদিপশু নিয়েও পরেছি বিপদে। সেতুটি ভেঙ্গে যাওয়ায় চরের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ফলে চরে কেউ অসুস্থ্য হলে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121