1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

করোনা কালে বেড়েছে চুরি,অতিষ্ট গ্ৰামবাসী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৪৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নিজস্ব প্রতিনিধিঃ  

রাজশাহীর পুঠিয়া উপজেলার পচামাড়িয়া গ্ৰামের টুলটুলি পাড়ায় চোর আটক করেছে গ্রামবাসী। বাড়ির মালিক বাবলু প্রমাণিক (৪৫) জানান, আজ শুক্রবার জুম্মার নামাজের পর সালার বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফিরে ঘরের তালা খোলার সময় তালাটা খোলা পেয়ে পতিবেশীদের ডাকেন। ঐ মূহুর্তে চোর টের পেয়ে পালাতে চেষ্টা করে। চোর চোর বলে চিৎকার করায় চোর চুরিকৃত টাকা ও গহনা নিয়ে বিলের পানিতে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। পতিবেশীদের সাহস ও সহযোগিতায় চোর কে ধরতে সক্ষম হয় বলে যানান। এবং চোরদের গন পিটুনি ও দেওয়া হয়। চোররা হল ,শাহিন (২৫) ভবানীগঞ্জ। শিশির (২৩) ভবানীগঞ্জ। চুরিকৃত মালামাল ছিল ৩০,০০০ হাজার টাকা দুইটি হাতের আংটি ও একটি গলার চেইন।চুরিকৃত মালামাল উদ্ধার করা যায়নি বলে বাড়ীর মালিক জানান।এবং তৃতীয় কোন চোর ঐ মালামাল নিয়ে পাঠিয়েছে বলে সন্দেহ করেন বাড়ির মালিক ও এলাকাবাসী। এলাকাবাসী পুলিশে ফোন দিলে পুলিশ চোরদের আটক করে থানায় নিয়ে যান। থানার কর্মরত অফিসার রেজাউল ইসলাম জানান, এলাকাবাসী গন পিটুনি দেওয়াতে চোরদের গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। সুস্থ হয়ে গেলে আমরা আইন অনুসারে ব্যাবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121