1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

এবিএফজি এর চরফ্যাশন আঞ্চলিক কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৪২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০আগস্ট) বেলা ১২টায় চরফ্যাশন সরকারি কলেজে এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর সদস্যদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা মোঃ ইউসুফ হোসাইন ইমন, এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর প্রতিষ্ঠাতা তৌকিদ সাব্বির ও আবদুল আজিজ।
এসময় বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে সবুজ পৃথিবীকে বাঁচাতে হলে নব প্রজন্মকে অংশগ্রহণের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
আঞ্চলিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সমহ্নয়ের মাধ্যমে সর্বস্তরের সাধারণ জনগনের মাঝে পরিবেশ বিপর্যয় নিয়ন্ত্রণে প্রচার ও প্রচারণার মাধ্যমে সবুজ অরন্য গড়ে তুলতে হবে। আর তাই পরিবেশ সংরক্ষণে এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর ভূমিকা প্রশংসনীয়।
পরে প্রধান অতিথি অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল ও বিশেষ অতিথি ইউসুফ হোসাইন ইমন চরফ্যাশন উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121