1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

উলিপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৩৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দূর্ঘটনায় দিপালী রানী দাস নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৮ আগষ্ট) রাতে কুড়িগ্রাম-উলিপুর সড়কের অর্জুনের ডারা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার বালাকান্দি দাস পাড়া গ্রামের বিনদ চন্দ্র দাসের স্ত্রী দিপালী রানী দাস (৫০) শুক্রবার কুড়িগ্রাম থেকে গাড়িতে করে এসে উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনের ডারা নামকস্থানে নেমে পরেন। এরপর রাস্তা পাড়াপাড়ের সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অটোরিক্সা দিপালী রানী দাসকে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দিপালী রানী দাস চার সন্তানের জননী। পরিবারের কোন অভিযোগ না থাকায় উলিপুর থানা পুলিশ রাজারহাট থানা পুলিশের মাধ্যমে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
উলিপুর থানার এস আই সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121