1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

উলিপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৯৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-৩ এ.বি.এম সরওয়ার-ই-আলম সরকার এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন কনসেনট্রেটর (অক্সিজেন ঘনত্বক) প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অক্সিজেন কনসেনটেটর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-এ-জান্নাত রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, সহকারী প্রেস সচিবের পিতা ও নাজিমখান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর আলী সরকার, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, অধ্যক্ষ আহসান হাবিব রানা, সোলায়মান সরদার বাদশা, ওমর ফরুক মঙ্গা ও মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-৩ এ.বি.এম সরওয়ার-ই-আলম সরকার এর ব্যক্তিগত উদ্যোগে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুরে এই অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় বিতরন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121