1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

অপু ও মামুনকে নিষিদ্ধ করল ‘লাইকি’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৪৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।

ভিডিও শেয়ারিং অ্যাপ ‘লাইকি’ থেকে নিষিদ্ধ করা হয়েছে অপু ও মামুনসহ
বাংলাদেশের চারটি অ্যাকাউন্ট। মঙ্গলবার লাইকি তাদের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, লাইকি অবগত হয়েছে যে কিছু ব্যবহারকারী তরুণদের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত ছড়িয়ে দিচ্ছে। আমরা এ ধরণের আচরণকে অপরাধ মনে করি এবং স্থানীয় প্রশাসনের অনুরোধে তাৎক্ষণিকভাবে চারটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলো হলো লাইকি আইডি ২৯৯০৮০০৬১, প্রিন্সমামুন ১৪৩, ৩২৬০৯৬৮২৪ এবং ইয়াসিন_আরাফাত_অপু।

তারা জানায়, এ বিষয়ে আরো তদন্তের জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয় অপুকে। এরপর তাকে মারধর ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উত্তরায় রাস্তা বন্ধ করে ভিডিও করার সময় এক প্রকৌশলী এবং তার বন্ধুদের মারধরের অভিযোগ ওঠে অপু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তারা মোবাইল ছিনতাই করে বলেও মামলার অভিযোগে বলা হয়।

উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. ফুয়াদ উদ্দিন বলেন, সড়কে মারধরের ঘটনায় অপুর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনার পর ফেইসবুক পেজ ‘সাইবার-৭১’ অপু ও মামুনসহ কয়েকজনের আইডি ব্যান করা হচ্ছে বলে জানায়।

এ বিষয়ে সাইবার-৭১ পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় জানান, অপু-মামুনসহ বিকৃত ভিডিও প্রস্তুতকারীদের বিষয়ে লাইকির আঞ্চলিক প্রধানের সঙ্গে কথা হয়েছে। অপু-মামুনের আইডি শিগগিরই ব্যান করা হবে বলে।

এরপর মঙ্গলবার সিঙ্গাপুরভিত্তিক অ্যাপ লাইকি অপু ও মামুনকে নিষিদ্ধ করল।

উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. ফুয়াদ উদ্দিন বলেন, সড়কে একজনকে মারধরের ঘটনায় অপুর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121