August 24, 2026

বোরহানউদ্দিনে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের ইন্তেকাল

0
109764288_3226304390793851_5254575369061704253_n
গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।
ভোলার বোরহাউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের প্রিয়ভাজন মো. আলাউদ্দিন(২৮)গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন।তিনি স্থানীয় এলাকার রাঢ়ী বাড়ির মো. জয়নাল আবেদীনের ছোট ছেলে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী তুহিন হাওলাদার,কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক গাজী তাহের লিটন,কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, রক্তিমবন্ধু ব্লাড ডোনেশন বাংলাদেশের সভাপতি কে. এইচ মাতাব্বর প্রমুখ।
এলাকাবাসী জানান, মরহুম আলাউদ্দিন সামাজিক কর্মকাণ্ডে সবসময় নিবেদিতপ্রাণ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *