August 24, 2026

পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল্লাহ্ আল ফারুক আর নেই

0
received_3245790628979391

 

গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম-মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে ডা. আবদুল্লাহ ফারুকের বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী প্রখ্যাত গাইনকোলজিস্ট অধ্যাপক কহিনুর বেগম ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী আবদুল্লাহ ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সিনিয়র কাউন্সিলর ছিলেন। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এফডিএসআর’র হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৭৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *