August 25, 2026

নড়াইলের লোহাগড়া ১২০০, পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে অাটক ১জন

0
received_3140126029409077

অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

আজ ভোর ৫.১০ ঘটিকায় গোপন সংবাদ এর ভিত্তিতে এস আই মিলটন কুমার দেব দাস,

জেলা গোয়েন্দা শাখা নড়াইল সংগীয় অফিসার ফোর্স এবং লোহাগড়া থানার সহায়তায় কালনা ঘাট এলাকা থেকে মনিরুল মোল্ল্যা রাজ(২০),পিং-রবিউল মোল্ল্যা,সাং-কুমড়ি পশ্চিমপাড়া,থানা-লোহাগড়া, জেলা -নড়াইল কে ১২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

আসামী মনিরুল কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট পেটের ভিতর করে বহন করে আনে।

কালনা ঘাট এলাকা থেকে গ্রেফতার এর সময় তাকে জিজ্ঞাসা বাদে সে জানায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে।

পরে তাকে জেলা গোয়েন্দা শাখা নড়াইল এ নিয়ে গিয়ে বিশেষ কায়দায় তার পেটের ভিতর থেকে কালো টেপে দিয়ে প্যাচানো ২৪ টি কালোজামের মত ট্যাবলেট এর ভিতর থেকে ১২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মামলা প্রক্রিয়া ধীন অাছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *