August 25, 2026

ঝিনাইগাতীতে বিধবা ও ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী

0
download
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া ওয়ার্ডের ইউপি সদস্য ইন্তাজ আলী বিধবা ও ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই এলাকার স্বামী পরিত্যক্তা হালিমা (৩৫) নামে এক নারীকে ধর্ষণ করে। এতে ওই নারী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ইউপি সদস্য ইন্তাজ আলী ভিজিডি ও বিধবা কার্ড করে দেওয়ার কথা বলে দীর্ঘ ৭-৮ মাস যাবত হালিমার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে ইউপি সদস্য গাঁ ঢাকা দেয়। হালিমার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকার মেম্বার ইন্তাজ আলী কার্ড দেওয়া কথা বলে দীর্ঘদিন যাবত এদিক সেদিক নিয়ে ঘোরাফেরা করে অবৈধ মেলামেশার সাথে জড়িয়ে পড়ে। ফলে হালিমা ৬/৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে । এ ব্যাপারে এলাকাবাসীসহ ওই অসহায় পরিবারের লোকজন ইন্তাজ আলীর বিচার চেয়ে ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *