August 25, 2026

শেরপুর জেলার ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0
109904079_295300721714227_7831996505971039708_n
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান, তাওয়াকোচা ও গজনী বিট কর্মকর্তা মোঃ মকরুল ইসলাম আকন্দ, সন্ধ্যাকুড়া বিট কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজ ও উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাধা বল্লব, নেতা মজিবর রহমান, জাসদের মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় বন বিভাগ ঝিনাইগাতী উপজেলায় এ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় ২০ হাজার ৩শত ২৫টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারাসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *