শার্শায় ৮০ বোতল ফেনসিডিল সহ মোটরসাইকেল আটক
বিল্লাল হুসাইন,যশোর।।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ একটি অনটেষ্ট পালসার মোটর সাইকেল আটক করেছে বাগআঁচড়া পুলিশ। গত কাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২০ ইং) রাতে গোগা ইউনাইটেড আদর্শ কলেজের পশ্চিম পাশে ইটের সোলিংবসানো রাস্তার ওপর থেকে পালসার মোটরসাইকেল সহ ৮০ বোতল ফেনসিডিল আটক করা হয় বলে পুলিশ জানিয়েছেন। আর ও বলেন এসময় পাচারকারি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে এস আই আনোয়ার হোসেনকে সাথে নিয়ে গোগা কলেজের পশ্চিম পাশে ইটের সোলিংবসানো রাস্তার ওপর সন্দেহভাজন মোটর সাইকেলটি থামালে চালক গাড়ী ও ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়। তিনি বলেন আসামী ধরার চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।v