July 27, 2026

লালমোহনে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান

0
107770922_1447444542122779_3903422899765818958_n
গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মো. এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৪ জুলাই মঙ্গলবার লালমোহন উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিবার্হী সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুন্নবী সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব এলাহী, সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক উদ্দিন জাহাঙ্গীর, পৌর জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রিয়াজ উদ্দিন সহ লালমোহন উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব এলাহী। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে দেশবাসীর মুক্তি চেয়েও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed