1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

মধুখালী উপজেলায় বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ভুয়া সংবাদ প্রচার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪১৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ:
বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি/প্রাধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে “সংবাদ-সম্মেলন”। ১১ জুলাই ২০২০ খ্রিঃ আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে,আমি মোঃ আবু জাফর মোল্যা।মধুখালি উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি।ইতি মধ্যে আমার সম্পর্কে বিদ্যালয়ের একজন সহকারী প্রধান শিক্ষক ও আয়া পদে নিয়োগকে কেন্দ্র করে কিছু পত্রিকায় অর্থ আত্মসাৎ এর খবর এসেছে।সে সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দিতেই আজকের এই সংবাদ সম্মেলন করতে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার ও প্রধান শিক্ষকের সম্পর্কে বিদ্যালয়ের সাবেক সভাপতি আঃ হাকিম মোল্যা একটি মিথ্যা ও ভুয়া অভিযোগ তুলে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।প্রকৃত ঘটনা হচ্ছে আমি কয়েক মাস হল বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। আমার পূর্বের সভাপতি ছিলেন আঃ হাকিম মোল্যা। তিনি একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সভাপতির দায়িত্ব পালনকালে শিক্ষক/কর্মচারী নিয়োগে অস্বচ্ছতা অবলম্বন করেন। আমি নির্বাচিত হবার পর ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সিদ্ধান্ত নেয় যে, সহকারী প্রধান শিক্ষক লোক নিয়োগ দেয়া হবে। সে মোতাবেক ম্যানেজিং কমিটির একাধিক সভার রেজুলেশনের মাধ্যমে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সরকারি বিধি মোতাবেক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাতীয় পত্রিকা ও স্থানীয় বহুল প্রকাশিত দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করি এবং আবেদনপত্র গ্রহণ করি। কিন্তু নিয়োগ কমিটি গঠন বা পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ না করলেও সাবেক সভাপতি আঃ হাকিম মোল্যা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। সাবেক সভাপতি আঃ হাকিম মোল্যা সভাপতি থাকাকালিন তাঁর মনোনীত কাউকে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তার পছন্দের লোককে নিয়োগের জন্য বারবার আমার সাথে আপোস করার চেষ্টা করেন। আমরা উন্মুক্ত পদ্ধতিতে নিয়োগ দিব বলে জানালে এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, তিনি সভাপতি থাকাকালীন বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন। বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারীক হিসেবে নিয়োগ পাওয়া সুরভি খাতুন সাবেক সভাপতির মাধ্যমে সরকারি শিক্ষক হিসাবে বেতন ভাতা তুলে সরকারি টাকা ভোগ করেছেন। পরবর্তীতে সুরভি খাতুন পুনরায় সহকারী গ্রন্থাগারিক পদে ফিরে যান। বন্ধুগণ, সাবেক সভাপতি আঃ হাকিম মোল্যা বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডের সময় অতিরিক্ত ব্যয় দেখিয়ে নিজে টাকা-পয়সা আত্মসাৎ করেছেন। এস এস সি এর টেস্ট পরীক্ষার সময় অকৃতকার্য পরীক্ষার্থীদের নিকট থেকে বোর্ড ফি এর তিনগুণ টাকা নিয়ে শুধু বোর্ড ফি বিদ্যালয়ে জমা দিয়ে বাকি টাকা তিনি নিজেই আত্মসাৎ করেন। তিনি বর্তমান কমিটিতে সভাপতি হিসাবে না আসতে পেরে বিভিন্ন অফিস ও পত্রিকায় আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। এতে এলাকাবাসী তার প্রতি ক্ষিপ্ত হয়েছে। আমরা সহকারী প্রধান শিক্ষক পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে পদক্ষেপ গ্রহণ করছি। আমরা ইচ্ছা করলেই নির্দিষ্ট কাউকে নিয়োগ দিতে পারি না কারণ নিয়োগ বোর্ডের সরকারি প্রতিনিধি থাকবে। মেধা ও অন্যান্য যোগ্যতার মাপকাঠিতে এই সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিতে চাই। আমাদের গৃহীত পদক্ষেপ যথাযথ ও বিধি মোতাবেক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা পত্রিকায় সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু সাবেক সভাপতি আঃ হাকিম মোল্যা সহকারী প্রধান শিক্ষক ও আয়া পদে নিয়োগের অভিযোগ তুলেছেন যা হাস্যকর ও ভিত্তিহীন। আয়া নিয়োগের জন্য আমরা পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।আঃ হাকিম মোল্যা যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি তার অভিযোগের তীব্র নিন্দা জানাই। অতএব আমাদের এই বিষয়টি আপনাদের স্ব স্ব পত্রিকায় তুলে ধরার জন্য অনুরোধ করছি। বিনীত মোঃ আবু জাফর মোল্যা সভাপতি বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে মধুখালি,ফরিদপুর। এখানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের জমিদাতা মোঃ বাশার মোল্যা,মোঃ আবুল কালাম মোল্যা,আব্দুস সালাম মোল্যা (মিন্টু),মোঃ আজাদ মোল্যা ও বর্তমান সভাপতি মোঃ আবু জাফর মোল্যা। আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ(মোঃ শরিফুল আলম,রঞ্জন বিশ্বাস,প্রদীপ দাস,মোঃ আজাদ মোল্যা,মোঃ মনিরুল ইসলাম) এবং অসংখ্য অভিভাবকবৃন্দ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর মোল্যা,স্থানীয় বাজার সভাপতি মোঃ কামরুজ্জামান কাজল,মোঃ জাকির মোল্যা,মোঃ শামসুদ্দিন মোল্যা,আব্দুর রউফ শেখ,মোঃ আলিম শেখ(এলেম) সহ ও স্থানীয় এলাকাবাসী ও গণ্য মান্য ব্যক্তি-বর্গ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121