August 29, 2026

ভোলার তেতুলিয়া নদীতে অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

0
received_899860407193114

 

গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।

ভোলার তেঁতুলিয়া নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাতের দিকে সদর উপজেলার ভেলুমিয়া এলাকার ১৬ নম্বর চর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় একটি দেশীয় বন্দুক ও একটি রাম দা উদ্ধার করা হয়।

আটক জলদস্যুরা হলো, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমিনপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে জাকির (৩৫), একই এলাকার মতৃ মোতাহারের ছেলে মানিক (২৭) ও মৃত জালিলের ছেলে হেমায়েত (২৯)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহাবুব এ তথ্য নিশ্চিত করে জানান, তেঁতুলিয়া নদীতে দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল নদীতে অভিযানে যায়। একপর্যায়ে দস্যুরা রাতের আধারে জেলে ভেবে কোস্টগার্ডের উপর হামলা চালানোর চেস্টা করে।

এ সময় কোস্টগার্ডের দলটি তাদের আটক করতে সক্ষম হয়।

অভিযানে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার। এ ঘটনায় ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *