ভোলার তজুমদ্দিনে নৌবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার বেলা ১১ টার সময় উপজেলার শিবপুর খাশের হাটে একটি হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন তুলে দেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান ও তার ইউনিটের কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ।
দেশের এ সংকটময় মূহুর্তে নৌবাহিনীর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারের সদস্যগণ।
শুধু তজুমদ্দিন নয়, ভোলা জেলার সকল উপজেলায় নৌবাহিনীর উদ্যোগে এ সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান।