July 29, 2026

বরিশাল সরকারি কলেজের নাম পরিবর্তন নিয়ে আওয়ামীলীগ ও প্রশাসনে টানাপোড়েন

0
107258702_221023725674974_1810549414076770021_n
 গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি:
প্রাচ্যের ভেনিসবরিশাল নগরীর ঐতিহ্যবাহী ‘সরকারি বরিশাল কলেজ’ এর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনে এ কলেজটি স্থাপিত। তার স্মরণে কলেজের নাম সংশোধন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’ যুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
শিক্ষামন্ত্রণালয় এ বিষয়ে কাজও শুরু করেছে। তবে নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন কলেজের সাবেক শিক্ষার্থীদের ব্যানারে একটি পক্ষ। এই পক্ষের নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা।রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।এসময় সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে জেলা প্রশাসকের কাছে ওই কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন ।
এর আগে শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বৈরী আবহওয়া উপেক্ষা করে এ মানববন্ধন করা হয়। কলেজের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা দুই দিন ধরে নানা কর্মসূচির মাধ‌্যমে কলেজের নাম পরিবর্তনের চেষ্টার প্রতিবাদ জানান।গত দুই দিন যাবত নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের সামনে মানববন্ধন করে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন। সাবেক শিক্ষার্থী নামে মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও এতে অংশ নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। যারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী হিসাবে নগরীতে পরিচিত।
জানা গেছে, সরকারি বরিশাল কলেজের নামের সঙ্গে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’ যুক্ত করার জন্য গত ফেব্রুয়ারিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। এ সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষা বোর্ডের মতামত চেয়ে গত ২৯ জুন চিঠি দিয়েছে। এ প্রসঙ্গে সরকারি বরিশাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন সিকদার বলেন, কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব জেলা প্রশাসক করছেন। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে মতামত দিতে বলেছে। বোর্ড চেয়ারম্যান গত সপ্তাহে এসে তথ্য উপাত্ত নিয়েছেন। তিনি বলেন, হয়তো কোনো মানুষের দাবীর প্রেক্ষিতে এই নাম পরিবর্তনের কার্যক্রম চলছে। গত বছর কলেজে অনুষ্ঠিত অশ্বিনী মেলায় জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানের আয়োজক অশ্বিনী কুমার স্মৃতি সংসদ নেতারা এই দাবী তুলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed