July 29, 2026

পটুয়াখালী শহরে দুই শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা এবং সেই ঘটনার জড়িত চার কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব

0
116164530_722853295176416_5051270478718036425_n
আশিকুর রহমান পটুয়াখালী প্রতিনিধি:
সোমবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে।
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি পটুয়াখালী শহরের পানামা ডায়াগনস্টিক সেন্টার এলাকায় দুই শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে আহত এক শিক্ষার্থীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে ২৬ জুলাই রাতে বরিশাল লক্ষ ঘাট থেকে কিশোর গ্যাং এর তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালী শহরের শিশুপার্ক এলাকার মশিউর রহমান কিসলুর পুত্র সিফাত ২২, সিমুল বাগ এলাকার সাজু সিকদারের পুত্র আরমান(২৪), সবুজবাগ এলাকার খলিলুর রহমানের পুত্র মো. রিজন(২২)।
আসামিদের জিজ্ঞাসাবাদ করে অভিযান চালিয়ে শহরের পুরান বাজার এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে হামলায় ব্যবহৃত দুটি রামদা, একটি ধারালো ছুড়ি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া আসামীদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed