July 29, 2026

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল খাঁ বিলে মৎস্য পোনা অবমুক্ত

0
116131491_1430600087297309_822735877635474739_o
নিজস্ব প্রতিনিধি:
২৯ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ বুধবার বেলা ১১.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল খাঁ বিলে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।পোনা অবমুক্ত করে তাৎক্ষণিক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী,বিএনপি নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিম।অনুষ্ঠানের অয়োজন করেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক হাজী আনোয়ার হোসেন ও সদস্য সচিব আলমগীর হোসেন সামি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া,জাকির হোসেন খাঁন,ওমর ফারুক পাটোয়ারী,শাহআলম,কবির উদ্দিন মাষ্টার,মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল,মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য শাহীন উদ্দিন স্বপন চৌধুরী,হেমায়েত উদ্দিন হিমু,মহানগর কে এম সোহেল রানা,শেখ মোহাম্মদ আনোয়ার,মোঃ জয়নাল আবেদিন খাঁন স্বপন,শ্রীনগর উপজেলার আহ্বায়ক আমির হোসেন মেম্বার ও সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed