July 26, 2026

কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

0
109833066_326712128509000_8434524487655309655_n

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলাপ্রতিনিধিঃ

 

কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় ছোট পুলের পাড় নামক এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাকারিয়া (২২) নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত জাকারিয়া কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ এলাকার মোঃ মোঃ রফিকের ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭ টার দিকে কুড়িগ্রাম- রংপুর সড়কের ত্রিমোহনী এলাকার ছোট পুলের পাড় এলাকায় এ দূঘর্টনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়,সকালে একটি পালসার মোটরসাইকলে দুই জন হাতে মোবাইল নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় ছোট পুলের পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক জাকারিয়া মারা যায়। ওপর আর একজন গুরুতর আহত হয়েছেন। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, একটি পালসার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে ওই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed