July 28, 2026

আল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্তর্জাতিক ক্বারী তিন দিনের সফরে ভোলা

0
received_370433127269574

 

গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী, আল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান, ঢাকা মিরপুর দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান, হাফেজ ক্বারী মানজুর বিন মোস্তফা
তিন দিনের সফরে ভোলায় আগমন করেন।

তিনি ভোলা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কেরাতের মাশক করান। শনিবার সকালে তিনি ভোলায় পৌঁছলে খ্যাতিমান এই ক্বারীকে ফুলেল শুভেচ্ছা জানান,ফাউন্ডেশনের ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ।

ভোলা জেলার বিভিন্ন মাদরাসার সফর করেন। বরেণ্য এ আলেমের আগমনে ভোলার মাদরাসা অঙ্গনে শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

সফরের শেষ পর্যায়ে তিনি এখন কুঞ্জেরহাট মারকাজুত তাহ্ফিজ মাদরাসায় নাশক পরিচালনা করছেন।
এ মাদরাসার মোহতামিম হাফেজ ক্বারী মাওলানা মো. মুহিববউল্লাহ্, এ প্রতিবেদককে জানান, কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্বারী মানজুরুল হীন মোস্তফা আগামীকাল সোমবার ভোলা থেকে ঢাকায় যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed