1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সাংবাদিকের সহায়তায় কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধী জয়নালের হাতে কার্ড প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২০১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সাংবাদিকের সহায়তায় প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের মোঃ জয়নাল মিয়া (৬৫)।প্রতিবন্ধী জয়নাল কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের বাসিন্দা। জন্ম থেকেই সে শারিরীক প্রতিবন্ধী। জয়নাল একটি প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য বহুবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে যেও কোন আশ্বাস পায়নি। কিছুদিন আগে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কথা হয় প্রতিবন্ধী জয়নালের সাথে তিনি ওই সংবাদকর্মীকে কান্না জড়িত কন্ঠে বলেন, বহুবার চেয়ারম্যান ও মেম্বারকে বলছি একটা ভাতার জন্য কেউ করে দেয় নাই। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ভাতার আশায় ছেড়ে দিয়েছি। ওই সাংবাদিকের নজরে আসলে কুড়িগ্রাম সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে, ওই কর্মকর্তা জয়নাল মিয়ার প্রতিবন্ধী ভাতা করে দিবেন বলে আশ্বাস দেন। পরে প্রতিবন্ধী জয়নালকে ভাতার আওতায় এনে কার্ডটি করে দেয়া হলো। জুয়েল রানা নামের এই সংবাদকর্মী বার্তা২৪.কম-এ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। সোমবার (২০ জুলাই) বিকেলে ওই প্রতিবন্ধিকে কার্ডটি হস্তান্তর করেন ওই সাংবাদিক। প্রতিবন্ধি জয়নাল ভাতা পেয়ে জানান, আমি বহুদিন চেয়ারম্যান ও মেম্বারের কাছে ঘুরেছি তবু ভাতা করি দেয়নি কেউ। যে আমাকে ভাতা করে দিছে তার জন্য সারা জীবন দোয়া করবো। খুব ভালো লাগতেছে আমার। কুড়িগ্রাম জেলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান জানান, আমি এক সংবাদকর্মীর মাধ্যমে বিষয়টি অবগত হই। জানতে পারি চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েও তিনি ভাতা পাননি। পরবর্তীতে আমি সামাজিক নিরাপত্তা কর্মসুচীর আওতায় এনে ভাতাটি করে দেয়া হয়। প্রতিবন্ধী জয়নাল অফিসে আসতে না পারায় আমি কার্ডটি পাঠিয়ে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121