August 16, 2026

লোহাগড়ায় সাংবাদিকদের মাঝে ৩০০ বৃক্ষের চারা বিতরণ

0
received_836884773384950

 

মোঃনয়ন ইসলাম শুভ, স্টাফ রিপোর্টারঃ

 

নড়াইলের লোহাগড়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের মাঝে ৩০০ বৃক্ষের চারা বিতরণ করলেন লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় ২০ জুলাই সোমবার সকাল ১১ টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। মুজিববর্ষের আহবানে, লাগাই গাছ বাঁচান বন এই শ্লোগানের মাধ্যমে নড়াইলের লোহাগড়ায় ৩ ধরেন বৃক্ষের চারা দেয়া হয় ফলজ, বনজ এবং ঔষধি মোট ৩০০ বৃক্ষের চারা দেওয়া হয় গণমাধ্যমকর্মীদের মাঝে।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ,প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং আমাদের অক্সিজেনের অভাব দূর করতে গাছ লাগান পরিবেশ বাঁচান ফলজ, বনজ এবং ঔষধি গাছ এই ৩টি লাগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *