July 30, 2026

লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জের ধরে হাত-পা বিচ্ছিন্ন, ৪ মহিলা আটক

0
116425438_298254811291279_7428201461014709058_n
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে মৃত মান্নান মোল্লার ছেলে, মাতুব্বর জলিল মোল্যার (৫২) কে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দূর্বৃত্ত। এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম পর্যায়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কাজনক থাকলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা যাই, ২৭ শে জুলাই সোমবার সকালে লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে জলিল মোল্যা সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের জহুর কাজি সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এরই জের ধরে জলিল মোল্যা বাড়ী থেকে বের হয়ে মাঠে যাওয়ার পথে ওই গ্রামের মাদ্রাসার পূর্ব পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জহুর কাজি সমর্থিত মশিয়ার, লাভলু , সোহেল , ফয়সাল তালুকদার, আমিনুর, সজিব, ইমন, আলম, আরমানসহ একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র ছ্যানদা, রামদা,চাপাতি নিয়ে জলিলের গতি পথ রোধ করে । এর পর দূর্বৃত্তরা জলিলকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং তার শরীর থেকে ডান হাত ও বাম পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে পালিয়ে যায় ।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বিকালে যশোরের একটি বেসরকারী পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় বলে জলিলের স্বজনরা জানিয়েছে।
চিকিৎসকের মাধ্যমে স্বজনরা আরো জানিয়েছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর পরই লোহাগড়া থানা পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লোহাগড়া থানার অফিস ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, জিজ্ঞাবাদের জন্য ওই গ্রামের রেশমা খাতুন, রজিনা বেগম, রুবিনা বেগম, লতিফা বেগমকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed