নিজস্ব প্রতিনিধি এম এইচ মোর্শেদ
ভোলা বোরহানউদ্দিন নতুন হাকিমুদ্দিন ও অাবুল মিয়ার বাজারে ভোলা জেলার নৌ কন্টিনজেন্টের সহকারী কন্টিনজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান এর নের্তৃত্বে………………
করোনা দুর্যোগে যে সকল পরিবার কর্মহীন হয়েছেন সেসকল পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, লবণ, ছোলার ডাল ইত্যাদি।
দেশের এ সংকটময় মূহুর্তে নৌবাহিনীর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন ত্রাণ গ্রহণকারী শ্রমজীবী পরিবারের সদস্যগণ।
শুধু বোরহানউদ্দিন নয়, ভোলা জেলার সকল উপজেলায় নৌবাহিনীর উদ্যোগে এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান।
Leave a Reply