1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ভোলায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ২২০ পিচ ইয়াবাসহ আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৩৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি।।
ভোলায় মাদকদ্রব্য নির্মুলে জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রতিনিয়ত আটক করা হচ্ছে ছোট বড় সেবনকারী ও মাদকব্যবসায়ী। তারই ধারাবাহিকতা (১৯জুলাই ২০২০)ইং রাত ১১.৩০মিনিটের সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ৭ং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ একটি টিম।
জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক এস.এম এলতাস উদ্দিনের নেতৃত্বে এস আই ফরিদ আহমেদ ও সিপাহী মাহামুদুর রহমান মুকুল ও জিয়া উদ্দিন সংজ্ঞীয় একটি মাদক অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিনের দেউলা চরআলগী গ্রামের বাসিন্দা মোঃ আশিক (২২) পিতাঃ হাফেজ মোঃ আবুল কাশেম জিহাদী,জেলা ভোলা, থানাঃ বোরহানউদ্দিন, দেউলা চরআলগীর আসামির নিজ বসতঘর হতে ২২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ভোলা জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগন।
এব্যাপারে ভোলা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক এস.এম এলতাস উদ্দিন সাংবাদিকদের জানান, আটককৃত আসামির ও উপস্থিত স্থানীয় সাক্ষীগনের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে,দেশের প্রচলিত মাদক আইনে স্থানীয় থানায় সহযোগিতায় মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক মামলা রুজুকরে তাকে আদালতে প্রেরন করা হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121