August 19, 2026

বোরহানউদ্দিনে রাতের আধারে ঘর ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা

0
115829611_2895361273908037_4028126237921975391_n

নিজস্ব প্রতিনিধি:

ভোলার বোরহাউদ্দিন উপজেলার পক্ষিয়া ৩ নং ওয়ার্ডে মো: জাকির হোসেন (৩৫) পিতা:মৃত নুর ইসলাম উদয়পুর রাস্তার মাথা জাকিরের বাবার বাড়িতে থাকতেন
জাকির বিগত ১৫ বছর যাবৎ ঢাকায় ব্যবসা করতেন জাকিরের বাসায় তার মা থাকতো কিন্তু জাকিরের মা অসুস্থা থাকার কারনে চিকিৎসার জন্য জাকির তার নিজ ঘরটিকে তাল বদ্দ করে মাকে নিয়ে ঢাকা যায়। এই সুযোকে একই এলাকার জসিম (৫০) পিতা: ইউসুফ,শাহীন (৪০) পিতা: ইয়াসিন,নাজিম উদ্দিন (৪০) পিতা: ইউনুস,খাইরুন নেছা ৩৫ স্বামী জসিম, আনছল হক (৭০) পিতা: মৃত হাসিফ ফরাজী, জাকিরের বসত ঘরটি ভেঙ্গেচুরে রাতের আদারে নিয়ে যায়। জাকির ঢাকায় থেকে এই খবরটি পেয়ে ছুটে আসে এবং বাড়ি এসে তার বসত ঘরটি না দেখে হতাশ হয়ে পরে। পরে জাকির নিজ থানা বোরহানউদ্দিনে একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায় জসিম বিগত বছর যাবৎ জাকিরের বাবার মৃত্যুর থেকে জাকিরের পরিবার কে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসতো। জসিম দাবি করতো জাকিরের বসত বিটা খানা জসিমের । কিন্তু কয়েক বার শালিশ হওয়ার পরে জসিম তার সঠিক কাগজ পত্র দেখাতে পারে নাই।
জাকির ক্রাইম তালাশ ২৪ কে আরো বলেন, ঘরটি তে আমার প্রায় ৪০০০০০ লক্ষ টাকার মালামাল ছিলো । আমি ঢাকা থেকে আসার পরে ঘরটির মাটি ও পাইনি। পরে সংবাদ কর্মিরা ঘটনা স্থলে গেলে দেখে ঘরটি নেই এবং ভিটায় থাকা মাটিও কেটে নিয়ে গেছে।
এ ব্যাপারে জসিমের সাথে সংবাদ কর্মিরা কথা বলতে গেলে জসিম ব্যাপারটি এড়িয়ে যায়।
পরে বোরহানউদ্দিন থানার ওসি ম.এনামুল হক যানান বিষয়টি লিখিত অভিযোগ করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *