August 19, 2026

বিনা পারিশ্রমিকে ৩৫ বছর কোরআন শিক্ষা দিচ্ছেন হাফেজ আবদুল হান্নান

0
107537757_757878568318400_2398790913392230196_n
গাজী তাহের লিটন:
বিনা পারিশ্রমিকে দীর্ঘ ৩৫ বছর কোরআন শিক্ষা দিচ্ছেন হাফেজ আবদুল হান্নান। হাফেজ আবদুল হান্নান ৩৫ বছর বিনা পারিশ্রমিকে কোরআন শিক্ষা দিচ্ছেন
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে নীরবে-নিভৃতে দীর্ঘ ৩৫ বছর ধরে মানুষকে কো’রআন শিক্ষা দিচ্ছেন হাফেজ আবদুল হান্নান।
জানাগেছে, নিজের কোন জমি জামা নেই, বাবার থেকে প্রাপ্ত এক কাঠা জমির ওপর নিজের অর্থেই গড়ে তুলেছেন মক্তব ঘর। তবে কোরআন শিক্ষা দেয়ার জন্য মানুষের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না তিনি।
হাফেজ আবদুল হান্নান জানান, ১৯৮৪ সালে সর্বপ্রথম বাড়ির উঠানে এলাকার মুসলিম সন্তানদের কোরআন শিক্ষা দেয়া শুরু করেন।
এরপর ১৯৮৬ সালে বাড়ির পাশে রাস্তার ধারে একটি মাটির ছাপড়াঘর তৈরি করে সেখানে কোর’আন শিক্ষা অব্যাহত রাখেন।
১৯৯৫ সালে বাবা মৃত আবদুল আজিজ শেখ তাকে এক কাঠা জমি দিলে সেখানে একটি ঘর নির্মাণ করে কোরআন শিক্ষা দেন।
দ্বীনি শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ হাফেজ আবদুল হান্নানের অবদান নিঃসন্দেহে অনুকরণীয় এক উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *