1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাটা গাছ আত্মসাতের অভিযোগে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

অাশিকুর রহমান পটুয়াখালী প্রতিনিধিঃ  

 

পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাটা গাছ আত্মসাতের অভিযোগে উঠেছে স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী মাঝি ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেনে বিরুদ্ধে । এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবক ও এলাকাবাসী । এ দিকে ইউপি সদস্য হায়দার আলী মাঝি ও সাবেক সভাপতি আবুল হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে জানা যায়, ইউপি সদস্য ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি গাছটি নিজেদের কাজে ব্যবহারের উদ্দেশ্যে হারুন মুন্সির মিলে নিয়ে যান।সেখানে এলাকাবাসীর কাছে চুরি হয়ে যাওয়া গাছটি ধরা পড়ে। সূত্রে আরও জানা যায় করোনা মহামারীতে স্কুল বন্ধ থাকার সুযোগে গাছটি সরিয়ে ফেলেন ইউপি সদস্য । এছাড়া ইউপি সদস্যে হায়দার আলী মাঝির বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে রয়েছে । এ ব্যাপারে ইউপি সদস্য হায়দার আলী মাঝির কে ফোন করলে তিনি জানান,একটা গাছের গোড়ার অংশ কাটা হয়েছে,২০১৮ সাথে নতুন ভবন নির্মাণ করার জন্য গাছটি কাটা হয়েছিল,দীর্ঘ দিন সময় পরে থাকা কারনে গাছের অংশ টি নষ্ট হয়ে গিয়েছিল তাই আমরা দায়িত্ব আমি মিলে নিয়েছিলাম নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নয় স্কুলের কাজে ব্যবহার করতে চাইছি। স্কুল বন্ধ থাকায় প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121