1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ২৭০ পিছ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৮৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় র‌্যাবের অভিযানে ২৭০ পিছ ইয়াবাসহ শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের ছমির উদ্দিনের ছেলে স্বপন মিয়া (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ১৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ২৭০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি চক্র ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় মাদক বেচাকেনা করে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বন পাহারাদার চৌকির সামনের এলাকায় অভিযান চালান। এ সময় র‌্যাব সদস্যরা স্বপন মিয়াকে গ্রেফতার এবং তাঁর নিকট থেকে ২৭০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা বলে র‌্যাব জানায়। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া বলেন, গ্রেফতারকৃত স্বপন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বপনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121