1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৫১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 মোহাম্মদ দুদু মল্লিক জেলা প্রতিনিধি:

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিডি-০৪২১ অফিসের আয়োজনে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ জন চিকিৎসকদের মধ্যে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স হল রুমে ১৫টি আইটেমের এইসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় গজনী বিডি অফিসের এলসিসি চেয়ারম্যান পাঃ যোনাথন বনোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের হাতে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল, পিপিই, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, মেডিকেল গাউন চশমা, জোড়া সু কভারসহ অন্যান্য সামগ্রী। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুর রহমান, ডাঃ অহিদ ইকবালসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121