1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

ঝিকরগাছায় ২৫ পিস ফেনসিডিল সহ এক যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৩৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বিল্লাল হুসাইন, যশোর ।।

যশোরের ঝিকরগাছায় ২৫ বোতল ফেন্সিডিলসহ শেখ রানা (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। এসময় একটি ইয়ামা মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ রবিবার দুপুরের সময় ঝিকরগাছা বাজারের বাসষ্টান্ড জামে মসজিদের সামনে থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক কৃত শেখ রানা খুলনার বাইদকান্দি গ্রামের শেখ ওমর আলীর ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে ফেন্সিডিল নিয়ে খুলনার উদ্দেশ্য রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই সোহেল রানাসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে চেকপোস্ট করাকালিন সময় শেখ রানাকে আটক করে।পরে তার নিকট থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শেখ রানার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121