এম দিদারুল আলম দুলাল,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের সন্তান জিয়াউদ্দিন আহমেদ বাবলু দ্বিতীয়বার জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত হলেন।জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় প্রথমবার মহাসচিবেরর দায়িত্ব পেয়েছিলেন।রাজনৈতিক ঘনঘটায় তাঁকে বাদ দিয়ে মশিউর রহমান রাংগাকে মহাসচিব করা হয়েছিল।বিভিন্ন কারনে সমালোচিত হওয়ায় তাঁকে বাদ দেয়া হয়েছে।উল্লেখ করা প্রয়োজন যে,সামরিক কর্মকর্তা এরশাদ সর্ব প্রথম রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহনের পর তৎকালীন ডাকসু জি এস ও তুখোড় ছাত্র নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদের শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।তিনি সে সময় এরশাদের অত্যন্ত বিশ্বস্থ ও ঘনিষ্ট হিসেবে বিবেচিত ছিলেন।সাবেক মন্ত্রী ও এরশাদ পরিবারের ভাগনি জামাই জিয়াউদ্দিন বাবলু জাপার বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের আমলেও পূনরায় জাপার মহাসচিব নিযুক্ত হলেন।তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সন্তান।উল্লেখ্য,জাতীয় যুব সংহতি চট্টগ্রাম উত্তর জেলার সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক ও পাক্ষিক উত্তর চট্টলা সম্পাদক এম দিদারুল আলম দুলাল সে সময় দেশে সর্ব প্রথম অত্যন্ত ঝুঁকিপূর্ন অবস্থায় ” এরশাদ ও জনগনের ভবিষ্যত” নামে ছবিতে প্রদর্শিত বুকলেটটি লিখেছিলেন।সে সময় বুকলেটটির একটি কপি তৎকালীন যমুনা অয়েল কোম্পানীর জেনারেল ম্যানেজার জি এম কাদের কে চ্ট্টগ্রামস্থ অফিসে সরাসরি প্রদান করা হয়েছিল।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply