August 19, 2026

জবি শিক্ষার্থী মনিরের মুক্তি দাবিতে মানববন্ধন

0
received_284630432773289

 

জবি প্রতিনিধি : 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মনির নিরীহ প্রকৃতির ছেলে। তার সাথে বাদী বা বিবাদী পক্ষের কারো সাথে কোনো সংযোগ ছিলো না। ঘটনার সময় তিনি ঘরেই অবস্থান করছিলেন। আমরা অবিলম্বে মনিরের মুক্তি চাই। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসাইন বলেন, মনির হোসেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। লকডাউনে সে গ্রামের বাড়িতে যায় এবং একটি হত্যার ঘটনায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়। আমরা অবিলম্বে মনিরের মুক্তি চাই।

জানা যায়, মনির হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১লা জুলাই শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নিজ বাসা থেকে, তাকে অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। সম্প্রতি জেলা দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে দেয়া হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, মানব বন্ধনের বিষয়ে কিছুক্ষণ আগে অবগত হয়েছি। এ বিষয়ে আমি বলবো, মনির যেন কোনো হয়রানির শিকার না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *