July 28, 2026

চিলমারীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0
dtimes_1590929160
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে আদিলা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের মাস্টার পাড়া ওয়াবদা বাঁধ এলাকায় গোছল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। স্থানীয়রা জানান, আজ শুক্রবার দুপুর পৌনে একটার দিকে আরও দুই শিশু সহ বাঁধের ঢালে বন্যার পানিতে গোছল করতে নামে আদিলা। এসময় বন্যার পানিতে নিখোঁজ হয় সে। স্থানীয়রা অনেক খোজাখুজির পর চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে অবহিত করলে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১ ঘন্টার উদ্ধার অভিযান শেষে বিকাল ৪ টায় আদিলার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে মৃত আদিলার পরিবারের কাছে লাশ হস্তান্তর কলে ফায়ার সার্ভিস কর্তৃৃপক্ষ। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার।
ওসি আমিনুল ইসলাম ( ওসি) ঘঁনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে গোছল করতে নেমে শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, আদিলা রমনা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। আদিলার বাবা রংপুরে রিকসা চালায়। বন্যায় বাড়িতে পানি ওঠায় রমনা ইউনিয়নের ওয়াবদা বাধেঁ গত ৫ দিন ধরে পলিথিনের ঘর করে আশ্রয় নিয়ে মায়ের সাথে বসবাস করছে আদিলা। আদিলার সাথে গোছল করতে নামা মাছুমা (১০) জানায়, গোছল করার সময় হঠাৎ স্রোতে ভেসে যেতে থাকে আদিলা। তখন আফরিন নামে অপর শিশু তার হাত ধরে তাকে কাছে নিয়ে আসে। কিন্তু স্রোতের তোড়ে আবারও ভেসে যায় সে। তখন মাছুমা তার চুল ধরে তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু সেও আদিলার সাথে স্রোতে ভেসে যেতে থাকলে আদিলার চুল ছেড়ে দেয়। এসময় স্রোতে পানিতে ডুবে যায় আদিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed