1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

চার হাত পা শরীর ও মাথায় গুরুত্বর জখম, আদালতে পাঠানো মেডিকেল রিপোর্টে অনিয়ম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৬০৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

এম. মমিনুল ইসলাম স্টাফ রিপোটার্স :

 

চার হাত পা শরীর ও মাথায় গুরুত্বর জখম হওয়া স্বত্তেও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শামিমা আক্তার আদালতে পাঠানো মেডিকেল রিপোর্টে শুধু ডান পায়ের, বাম হাতের ও মাথার নরমাল জখম উল্লেখ করেছেন ꫰ এতে বাদীসহ স্থানীয় জনগনের মনে ক্ষোভ দেখা দিয়েছে ꫰

এব্যাপারে মামলার বাদী বড় বোন শারমিন নাহার মিনারা ও স্থানীয় জনগণ জানান, গুরুত্বর জখম অবস্থায় মমিনুলকে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ꫰ সেখান থেকে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয় ꫰ ওখানে মমিনুলের খারাপ অবস্থা দেখে ডাক্তাররা তাকে ঢাকা হাসপাতালে পাঠায় ꫰ সেখানে ০৭ দিন চিকিৎসা শেষে এখন মমিনুল ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে꫰ মমিনুলের চার হাত পা ভাঙ্গাসহ শরীর ও মাথায় ৩০/৩৫ টি রাম দা এর কোপ এবং বুকের পাজরে রড এর আঘাত রয়েছে ꫰ মমিনুলকে আল্লাহ নিজে নেমে এসে বাচিয়ে রেখেছে, যা ওর বাচার কথা নয় ꫰ আর বাউফল হাসপাতালের ডাক্তার শামিমা আক্তার মোটা অংকের টাকা খেয়ে আদালতে যে রিপোর্ট দিয়েছে তা অত্যন্ত দুঃখের ও লজ্জার ꫰ এ রিপোর্টের ভিত্তিতে কালা বাহিনীর সদস্য ও কালার ভাই জহিরুল ইসলাম আজ বৃহস্পতিবার (১৬ জুলাই-২০২০ ইং) জেল থেকে ছাড়া পেয়েছে ꫰ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই꫰

এবিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার শামিমা আক্তার বলেন, যে সময় রিপোর্ট লেখেছি, সে সময় অনেক মানুষজন ছিল ꫰ অনেকেরেই তো চিনিনা যা দেখাইছে বা যা দেখেছি তাইই লিখেছি ꫰

উল্লেখ্য: পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম গাজী ও তাঁর বড় বোন শারমিন নাহার মিনারাকে গত ৩০ জুন-২০২০ ইং জাহিদুল ইসলাম ওরফে কালাবাহিনী কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ্যালোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করলে তাদেরকে স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে শারমিন নাহার মিনারাকে ভর্তি করে আর মমিনুল ইসলাম গাজীকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকা জনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং সেখানে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকা ভেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন꫰

এ খবর পেয়ে বাউফল থানার ওসি ফোর্স নিয়া ঘটনার দুই ঘন্টা পরে ঘটনাস্থল গিয়ে জাহিদুল ইসলাম কালা ও তার ভাইকে আটক করে এবং এসময় একটি রাম দা ও ট্যাডা জব্দ করে থানায় নিয়ে আসে꫰

এব্যাপারে বোন শারমিন নাহারা মিনারা বাদী হয়ে ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন, জাহিদুল ইসলাম ওরফে কালা, জহিরুল ইসলাম, আশ্রাব গাজী, আমিরুল ইসলাম (বাবুল), ইমাম হোসেন প্যাদা, মঞ্জু গাজী, জামাল সরদার, আরিফ, আরিফ খলিফা꫰ মামলা নম্বর-২৯/১৫৩, তারিখঃ ৩০/০৬/২০২০ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121