হাসান লিটন চরফ্যাশন প্রতিনিধি
ভোলা চরফ্যাশন উপজেলা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘’ভোলা জেলা নাগরিক ফোরামের দক্ষিণ কমিটি ব্যানার এবং চিলেকোঠা, জলবায়ু ফোরাম” সহ কয়েকটি সামাজিক সংগঠন অংশগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনে নামাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভোলা চরফ্যাশন উপজেলা সদর রোড ন্যাশনাল ব্যাংকের সামনে আজ বুধবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, বিদ্যুতের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে চরফ্যাশন উপজেলা বাসী। বক্তাদের অভিযোগ, চরফ্যাসন উপজেলায় দিনে গড়ে ২৫-৩০ বার বিদ্যুৎ যায়। সন্ধ্যায় বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য চালানো যাচ্ছে না। ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ায় বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী নষ্ট হচ্ছে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল চরফ্যাশন উপজেলা প্রশাসন মোঃ রুহুল আমিন এর কার্যালয়ে যায়। পড়ে তারা উপজেলা প্রশাসনের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। মানববন্ধনে সাংবাদিক আবু সিদ্দিকির সঞ্চালনায় বক্তব্য দেন। চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, চরফ্যাসন প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াছিন আরাফাত, নাগরিক ফোরামের সভাপতি আবু সিদ্দিক সহ অনেকই বক্তব্য দেন। এবং এম আর সোহেব, মো.মাইনউদ্দিন জামাদার, হাসান লিটন, মোঃনাঈম সহ বিভিন্ন শ্রেণির মানুষ এ মানববন্ধনে আংশগ্রহন করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply