July 20, 2026

কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার না ফেরার দেশে চলে গেলেন

0
116348064_722824024959536_5814027972020933926_n

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম ( ৫০ ) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন) । তিনি ২৫ জুলাই (শনিবার) সকাল ৯ টার সময় তার পূর্বের কর্মস্থল উলিপুর উপজেলা পরিষদ এলাকার সরকারি কোয়াটারে স্ট্রোক করলে তাৎক্ষনিক উলিপুর সরকারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মাত্র মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় হলেও তিনি পরিবার পরিজন নিয়ে উলিপুর উপজেলার সরকারি কোয়ার্টারে বসবাস করতেন।মরহুমের প্রথম নামাজে জানাজা উলিপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ তার জন্মস্থান ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওয়ানা হয়। তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed