কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী কাদের ও মার্ডার শাহিন গ্রেফতার
ফিরোজ আলম,নিজস্ব প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ৫ মামলার আসামী আঃ কাদের (৩১) কে আটক করেছে থানা পুলিশ।অপর এক অভিযানে ১৩ মামলার পলাতক আসামী শফিউজ্জামান শাহিন (৩৩) কে ২৭ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মহিবুল ইসলাম খান(বিপিএম বার) জানান, ২১ জুলাই মঙ্গলবার ফুলবাড়ী থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান চালিয়ে ফুলবাড়ির কুখ্যাত তালিকাভূক্ত মাদক ব্যাবসায়ী (৫ টি মামলার আসামী) আঃকাদের(৩১) এবং অস্ত্র ও হত্যা মামলা সহ কুড়িগ্রামের বিভিন্ন থানা মিলে মোট ১৩টি মামলার মোস্ট ওয়ান্টেড মোঃ শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিন(৩৩) কে ২৭ বোতল ফেন্সিডিল সহ চন্দ্রখানা বালাতারি হতে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।