1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৫৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

বাংলাদেশ আওয়ামীলীগ’র ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এবিএম সারোয়ার ই আলম জীবনের পিতা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আকবর হোসেন প্রমুখ। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ এর ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির মাধ্যমে অক্সিজেন কনটিনজার, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক এর সামগ্রি সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস মোকাবেলায় মূল সংগঠনের ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির মাধ্যমে সারাদেশে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121