1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন রোধ ও পাউবো’র শহর রক্ষা বাঁধ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৯৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা সদরের হলোখানা ইউনিয়নে ধরলা নদীর ভাঙ্গন রোধ ও পাউবো’র শহর রক্ষা বাঁধ দ্রুত সংস্কারের দাবিতে ১১ জুলাই শনিবার সকালে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ভেরভেরী মৌজায় কৃষক সোলজার হোসেন মন্ডলের সভাপতিত্বে ধরলা নদীর ভাঙ্গন রোধ ও পাউবো’র শহর রক্ষা বাঁধ দ্রুত সংস্কারের দাবিতে ১১ জুলাই শনিবার সকালে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে ৫ শতাধির নারী পুরুষ অংশ নেয়। এ মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন- হলোখানা ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম মন্ডল, কৃষক তারামন আলী, তাজুল ইসলাম, সহিদুল ইসলাম মন্ডল, নিজাম উদ্দীন প্রমুখ। এ সময় এলাকাবাসী ধরলা নদীর ভাঙ্গন রোধ ও পাউবো’র শহর রক্ষা বাঁধ দ্রুত সংস্কার, পাউবো’র ৬’শ ফিট প্লেসিং যা নদী গর্ভে ইতোমধ্যে বিলীন হয়েছে তা পুনঃ নির্মান, নদী খননসহ আবাদী জমি বসতবাড়ী রক্ষায় সরকারী প্রকল্প গ্রহনের দাবী জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121