July 28, 2026

কুড়িগ্রামে কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
109583903_984847181968779_6871685037339621156_n

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে সারা জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিরোধী অভিযানে নাগেশ্বরী থানা পুলিশ উপজেলা পরিষদ গেট সংলগ্ন নৈশকোচ এনা কাউন্টারের সামনে থেকে বৃহস্পতিবার ১৬ জুলাই রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ করিমের নেতৃত্বে পুলিশ দল প্লাস্টিকের ড্রামের ভিতর বিশেষ কায়দায় রাখা ৭ কেজি গাঁজাসহ উপজেলার হীরার খামার গ্রামের আক্কাছ আলীর পুত্র মোঃ আঙ্গুর হোসেন(২২) ও একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র রবিউল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ১৭ জুলাই মুঠোফোনে এ প্রতিবেদকে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন কবির জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম জেলা কারাগার প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed