August 30, 2026

করোনা সচেতনতায় জবিসাকের সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
received_200135121430731

 

জবি প্রতিনিধিঃ

 

মুজিব শতবর্ষ উপলক্ষে ও করোনাকালীন শিক্ষার্থীদের সচেতনামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র।

আবৃত্তি, গান, অভিনয়, বক্তৃতা, পোস্টার ও স্থিরচিত্র এ পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগ থেকে তিনজন করে মোট ১৫জনকে পুরষ্কৃত করা হবে। এছাড়া মুজিবশত বর্ষকে কেন্দ্র করে অংশগ্রহণকারী সেরা ১০০জন শিক্ষার্থীকে সামাজিক সচেতনামূলক কার্যক্রমে অংশগ্রহণের সনদপত্র প্রদান করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। করোনা ও সচেতনার সাথে সম্পৃক্ত বিষয়কে উপজীব্য করে অংশগ্রহণকারীকে তার নিজ ইভেন্টে ফুটিয়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *